লেবাননে মাত্র ১০ মিনিটের ব্যবধানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ভয়াবহ হামলায় অন্তত শতাধিক মানুষ হতাহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন নিশ্চিত করেছেন। পরিস্থিতি মোকাবিলায় এবং আহতদের দ্রুত চিকিৎসা দিতে দেশজুড়ে রেড ক্রস জরুরি উদ্ধার কার্যক্রম জোরদার করেছে।
লেবানন রেড ক্রস জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে তাদের অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গুরুতর আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হঠাৎ করে চালানো এই ব্যাপক হামলায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারী দলগুলো রাতভর কাজ করে যাচ্ছে এবং হাসপাতালের জরুরি বিভাগগুলোতে আহতদের উপচে পড়া ভিড় দেখা গেছে। লেবাননের বর্তমান পরিস্থিতিকে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 
























