ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ইরান হরমুজ প্রণালী খোলার ইঙ্গিত, বৈঠকের দিকে নজর

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে অনুষ্ঠেয় বৈঠকের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, একটি যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে আগামীকাল বৃহস্পতিবার বা পরদিন শুক্রবার প্রণালীটি খুলে দেওয়া হতে পারে।

যুদ্ধের সময় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছিল। এবার যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই এই নৌপথ পুনরায় চালু করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

ইরান হরমুজ প্রণালী খোলার ইঙ্গিত, বৈঠকের দিকে নজর

আপডেট সময় : ০৮:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬