ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বনেতাদের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, ইতোমধ্যেই যুদ্ধের ধ্বংসলীলায় জর্জরিত বিশ্বকে এই চলমান সংঘাত আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, আমরা আজ মানবতার এক কঠিন পরীক্ষার মুখোমুখি। বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা, প্রাণ হারাচ্ছে; বাড়িঘর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে এবং মানুষের মৌলিক চাহিদাগুলো চরমভাবে উপেক্ষিত হচ্ছে।

তিনি আরও বলেন, এটি কেবল একটি আঞ্চলিক সংকট নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক গভীর নৈতিক চ্যালেঞ্জ। এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে তুলছে, যার সবচেয়ে বড় মূল্য চোকাতে হচ্ছে দরিদ্র দেশগুলোকে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বিপন্ন হয়ে পড়ছে।

ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, সাহস, সহমর্মিতা ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। বিশ্বনেতাদের এই পৃথিবীকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দিতে হবে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে হবে।

তিনি বলেন, এটি কেবল ভূরাজনীতি বা ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি মানব সভ্যতার ভবিষ্যতের প্রশ্ন। আমাদের যুদ্ধ নয়, শান্তিকে বেছে নিতে হবে। হামলা নয়, সংলাপকে বেছে নিতে হবে। বিভাজন নয়, ঐক্যকে বেছে নিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের

আপডেট সময় : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬