ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আহমেদীয়া ফাইন্যান্সের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির আহম্মেদ এবং তার স্ত্রী সখিনা আহমেদের নামে থাকা মোট ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত বুধবার এই আদেশ জারি করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সিআইডির পরিদর্শক বিল্লাল হোসেন মনির আহম্মেদ ও সখিনা আহমেদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয় যে, মনির আহম্মেদ আহমেদীয়া ফাইন্যান্সের নামে সমিতির সদস্য এবং ১ হাজার থেকে ১ হাজার ১০০ জন নিরীহ সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এই অর্থ দিয়ে তারা ফ্ল্যাট ও জমি ক্রয় করে মানিলন্ডারিং সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে বিচারক এই আদেশ প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে কৃষকদের অনিশ্চয়তা

আহমেদীয়া ফাইন্যান্সের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় : ০৬:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬