ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বিসিবিতে ‘বাপের দোয়া’ কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও কমিটি দখলকে কেন্দ্র করে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মধ্যে বাগযুদ্ধে জড়িয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি বিল পাসের সময় তাদের মধ্যে এ বিষয়ে কথা হয়।

সংসদে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক দখল করা হয়েছে, বিসিবি হয়ে গেছে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে সারা বাংলাদেশের জেলা কমিটিকে প্রভাবিত করেছিলেন। সরকারি ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করে একতরফাভাবে বিসিবির একটি বডি করা হয়েছিল।

পরে বিসিবি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা এখনও কোনো বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি। এতদিন শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজ মাননীয় সদস্যের (হাসনাত) কল্যাণে জানলাম বাপের দোয়া কমিটিও আছে।” তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ও অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংক কারা দখল করেছিল, সেটা মানুষ জানে। কাদের নেতৃত্বে, কীভাবে দেশের অর্থনীতিতে নৈরাজ্য করা হয়েছিল? আমরা মনে করেছিলাম দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তারা কাজ করবে, কিন্তু বিপরীত করেছে। আমরা এখন এর ফল ভোগ করছি। তিনি আরও প্রশ্ন তোলেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্যদের কারা নিয়ন্ত্রণে নিয়েছিল?

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

বিসিবিতে ‘বাপের দোয়া’ কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬