ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রাজধানীতে শুরু হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর বর্ণিল উৎসব ‘বিঝু-বৈসু-সাংগ্রাই’

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান ও বিষু’ উপলক্ষে ঢাকাতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ মেলা। রাজধানীর মিরপুরের ১৩ নম্বর শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই মেলা ১১ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এবং সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত থাকবেন বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।

এই মেলায় ৩০ থেকে ৩৫টি স্টলে পার্বত্য চট্টগ্রামের টাটকা কৃষি পণ্য, জুম চাষের সবজি, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং রসনাবিলাসী পাহাড়ি খাবারের সমাহার থাকবে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী গান ও নাচের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী দিনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লটারি ড্র।

আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা বলেন, “পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি, পোশাক ও খাদ্যের প্রতি নগরবাসীর ব্যাপক আগ্রহ রয়েছে। মূলত পাহাড়ের উৎসবের আমেজ রাজধানীর মানুষের কাছে পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এখানে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই পাহাড়ের আতিথেয়তা ও সম্প্রীতির স্বাদ গ্রহণ করতে পারবেন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

রাজধানীতে শুরু হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর বর্ণিল উৎসব ‘বিঝু-বৈসু-সাংগ্রাই’

আপডেট সময় : ০৬:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬