ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার প্রাণ নিলেন ভাতিজা

নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই আবু সাদেক ভুইয়াকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাদেক ভুইয়া ওই গ্রামের মৃত কাজিম উদ্দিন ভুইয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৈত্রিক জমি নিয়ে আবু সাদেক ভুইয়ার সঙ্গে তার ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী ফিরোজ মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। মঙ্গলবার বিকেলে এই বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে ফিরোজ মিয়ার ছেলে জোনায়েদ তার চাচাকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। সেই আঘাত সরাসরি সাদেকের বুকে লাগলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত জোনায়েদ ও তার বাবা ফিরোজ মিয়ার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তুফা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার প্রাণ নিলেন ভাতিজা

আপডেট সময় : ১২:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬