ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা তিন পরিবার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এই ঘটনা ঘটে। ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এমনকি ঘরের কাপড়-চোপড়ও বাদ যায়নি তাদের হাত থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে হানা দেয়। সেখানে তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ২ ভরি স্বর্ণ, ১০ ভরি রুপা এবং ল্যাপটপ-মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুট করে। এরপর তারা প্রতিবেশী প্রবাসী আল আমিনের ঘরে ঢুকে নগদ ১২ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সবশেষে ডাকাতরা সাইফুল ইসলাম নামে এক শ্রমিকের বাড়িতে হানা দিয়ে প্রায় ৯০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়।

এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা অত্যন্ত বেপরোয়া ছিল এবং নির্বিঘ্নে মালামাল লুট করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা তিন পরিবার

আপডেট সময় : ১২:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬