ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে কৃষকদের গণসমাবেশ

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে মধ্যনগর বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপজেলা কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ এবং উপজেলা কমিটির সদস্য সচিব খসরুজ্জামান কবীর।

বক্তারা জানান, টানা বৃষ্টিতে উপজেলার টগা, বোয়ালা, কাইল্যানী, বাইনচাপড়া, গুড়মার, রুপেশ্বর, গুড়াডুবা ও শালদীঘাসহ বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে বোরো ধানের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা নিজ উদ্যোগে সেচ পাম্প বসিয়ে পানি অপসারণের চেষ্টা করলেও কোনো সরকারি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।

তাদের অভিযোগ, ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন ধাপে অনিয়ম হয়েছে। বিভিন্ন বাঁধ নির্মাণে বালু ব্যবহার, ঘাস না লাগানো, বরাদ্দের অপচয় এবং তদারকির ঘাটতির কারণে অনেক বাঁধ কার্যকারিতা হারিয়েছে। প্রয়োজনীয় স্থানে স্লুইসগেট না থাকায় সামান্য বৃষ্টিতেই হাওরে পানি জমে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে খাল-নদী ও হাওর খনন না হওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, ফলে প্রতিবছরই কৃষকদের একই ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা স্থায়ী সমাধানের জন্য খাল-নদী খনন এবং প্রয়োজনীয় স্থানে স্লুইসগেট নির্মাণের দাবি জানান।

সমাবেশে অভিযোগ করা হয়, বিভিন্ন পিআইসির কাজ পরিদর্শন করে অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সমাবেশে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে কৃষকদের গণসমাবেশ

আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬