ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ভারতে ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত কম্পন; ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই

মঙ্গলবার বিকেলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এর উৎপত্তি হলেও বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকা, যেমন মৌলভীবাজারসহ অন্যান্য অঞ্চলেও কম্পন টের পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। হঠাৎ এই কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন, তবে তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

ভারতে ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত কম্পন; ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই

আপডেট সময় : ০৭:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬