ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

লরি ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, চালক নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ৯ নং আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল একটি লরিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অন্য চালক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত চালক আতিক চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের পদুয়া ফরেস্ট চেক স্টেশনে কর্মরত আছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত আতিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নূর

লরি ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, চালক নিহত

আপডেট সময় : ০৫:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬