ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডবে ঘর ধসে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বসতঘরের চালা ও সিলিং ধসে আব্দুস সাত্তার (৭২) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার টেপিরবাড়ী (ছাতীরবাজার) এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার লাউহাটি পুনরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন এবং জীবিকার তাগিদে দীর্ঘ দিন ধরে শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ প্রবল দমকা হাওয়া ও বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় শুরু হলে সাত্তারের ঘরের টিনের চালা ও সিলিং ভেঙে তার গায়ের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের ছেলে শাহিন মিয়া জানান, ভোরে ধ্বংসস্তূপ সরিয়ে তার বাবার মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি দুর্ঘটনা হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে তারা প্রশাসনকে জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসাইন উজ্জ্বল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারি বিধি মোতাবেক তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডবে ঘর ধসে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬