এই বৈঠকটি সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে এই বৈঠকের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “সোমবারের বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা রাখা হয়নি, খোলামেলা আলোচনা হবে। তবে বৈঠকটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ।”
রাতে এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে, ঠিক কী কারণে এই বৈঠকটি ডাকা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। যদিও, বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন যে, কোনো একটি ‘জরুরি’ বিষয় নিয়ে আলোচনা করার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে।
ধারণা করা হচ্ছে, এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট এবং আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন (নমিনেশন) দেওয়া নিয়ে যে মতভেদ তৈরি হয়েছে, তা মিটিয়ে ফেলাসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
রিপোর্টারের নাম 

























