ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ঈদুল আজহার আগেই সব শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের

আগামী ২১ মের মধ্যে অর্থাৎ পবিত্র ঈদুল আজহার আগেই দেশের সকল শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পূর্ববর্তী সরকারের সময় সৃষ্ট টিকাজনিত সংকট কাটিয়ে উঠতে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা জানান, বর্তমানে ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। প্রাথমিকভাবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাকে বা ‘হটস্পট’ চিহ্নিত করে ধাপে ধাপে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, আক্রান্তদের জন্য সরকারি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ সতর্ক থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ঈদুল আজহার আগেই সব শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের

আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬