ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ, সমন্বিত পদক্ষেপের আহ্বান রিজভীর

দেশে আশঙ্কাজনক হারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং বিগত সরকারের দীর্ঘদিনের অবহেলার কারণে স্বাস্থ্য খাতে এই সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও চিকিৎসক সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে রিজভী বলেন, দেশের বিভিন্ন স্থানে শিশুদের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলে হামের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রকৃত অর্থে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, যার মাসুল এখন সাধারণ মানুষকে দিতে হচ্ছে।

বিএনপি নেতা আরও উল্লেখ করেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে কুসংস্কারমুক্ত সমাজ গঠন জরুরি। বর্তমান সরকারকে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য খাতের ত্রুটিগুলো দ্রুত সংশোধনের দাবি জানান তিনি। শিশুদের অকাল মৃত্যু রোধে এবং নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে নরওয়ে বিদায় নিলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছেন হালান্ড

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ, সমন্বিত পদক্ষেপের আহ্বান রিজভীর

আপডেট সময় : ০২:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬