ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে বিরল ‘কালনাগিনী’ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে একটি বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে কোয়ার্টারের তৃতীয় তলার একটি বাসার ভেন্টিলেটর থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বন বিভাগের সহায়তায় সাপটিকে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, বাসার ভেতরে সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনুরোধে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত সাপটি কিছু সময় পর্যবেক্ষণে রাখার পর রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, কালনাগিনী সাপ বর্তমানে প্রকৃতিতে খুব একটা দেখা যায় না। এটি মূলত বনাঞ্চলে বাস করে এবং এ সাপকে ঘিরে বিভিন্ন লোককাহিনী প্রচলিত রয়েছে। লোকালয়ে বা বাসাবাড়িতে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে মেরে না ফেলে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

শ্রীমঙ্গলে হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে বিরল ‘কালনাগিনী’ উদ্ধার

আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬