ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নবাবগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দলার দরগাহ বাজার সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটি থানা হেফাজতে রাখা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে জানান, পুলিশের নিয়মিত টহল দল মহাসড়কের ওপর লাশটি পড়ে থাকতে দেখে উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, কোনো দ্রুতগামী যানবাহনের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত সীমান্তে চীনের অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে উদ্বেগ

নবাবগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬