ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের পাতা কুড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়।

নিহত মমতাজ বেগম কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি রহমান কাজীর স্ত্রী। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের বেলা দমকা হওয়ায় বয়ে যাওয়ার সময় মমতাজ বেগম ঢাকা-খুলনা মহাসড়ক থেকে পাতা কুড়াচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে বলে ওসি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬