ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কুমিল্লায় বাস খাদে পড়ে এক নিহত, আহত ৬

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেলে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে চট্টগ্রামগামী বলেশ্বর পরিবহনের বাসটি দাউদকান্দির রায়পুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বাসটির চাকা উপরের দিকে উঠে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী মো. সাফি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। বাসটি উদ্ধার করার পরই হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে বলে তিনি জানান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। তিনি আরও জানান, মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক সন্দ্বীপ চন্দ্র রায় জানিয়েছেন, বৃষ্টির কারণে উদ্ধার কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত সীমান্তে চীনের অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে উদ্বেগ

কুমিল্লায় বাস খাদে পড়ে এক নিহত, আহত ৬

আপডেট সময় : ০২:৩৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬