যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে আটকে থাকা দ্বিতীয় একজন মার্কিন পাইলটের তথ্য গণমাধ্যমে ফাঁসকারীর পরিচয় শনাক্তে মার্কিন কর্তৃপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে। ট্রাম্পের দাবি, প্রথম পাইলটকে উদ্ধারের পর দ্বিতীয় পাইলটের অবস্থান সম্পর্কে ইরান অবগত ছিল না। তবে সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশিত হওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ‘অনেক বেশি কঠিন’ হয়ে পড়ে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, যে সংবাদমাধ্যম এই প্রতিবেদনটি প্রকাশ করেছে, তাদের কাছ থেকে তথ্য ফাঁসকারীর পরিচয় জানতে চাওয়া হবে। এই তথ্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে। ট্রাম্প দৃঢ়ভাবে বলেছেন, “আমরা খুব গুরুত্ব সহকারে সেই ফাঁসকারীর খোঁজ করছি। আমরা মনে করি তাকে খুঁজে বের করতে পারব। আমরা সেই মিডিয়া কোম্পানির কাছে যাব যারা এটি প্রকাশ করেছে এবং বলব—‘জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিচয় দিন, না হলে জেলে যেতে হবে’।”
রিপোর্টারের নাম 






















