জাতীয় সংসদের বর্তমান সদস্যদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী জানান, সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে এই বিপুল পরিমাণ ঋণ রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, কিছু আইনি জটিলতা ও আদালতের নির্দেশনার কারণে এই খেলাপি ঋণের একটি অংশ এখনো আনুষ্ঠানিকভাবে খেলাপি তালিকায় পুরোপুরি প্রদর্শিত হয়নি।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য তুলে ধরেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সংসদ সদস্যদের এই বিপুল পরিমাণ ঋণের তথ্য সংসদে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 






















