ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যুতে বিচারকদের মধ্যে বিভক্তির খবর ভিত্তিহীন: জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন

সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন নিয়ে বিচারকদের মধ্যে কোনো ধরনের মতভেদ বা বিভক্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন। সোমবার সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি কিছু গণমাধ্যমে বিচারকদের মধ্যে বিভক্তির যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাকে বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত বলে আখ্যা দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কার্যকর প্রশাসনিক কাঠামো গড়তে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে বিচারকরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ। সংগঠনের ভার্চুয়াল সভায় কোনো ধরনের নীতিগত বিরোধ বা বিভাজন সৃষ্টি হয়নি। বরং বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করতে প্রস্তাবিত অধ্যাদেশটি দ্রুত আইনে রূপান্তরের প্রত্যাশা করেন তারা।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে এসোসিয়েশন জানায়, দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য যাচাই না করেই এমন অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রচার করা হয়েছে, যা পেশাদার সাংবাদিকতার মানদণ্ডের পরিপন্থী। বিচারকরা মনে করেন, বিচার বিভাগের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সুপ্রিম কোর্ট সচিবালয় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যুতে বিচারকদের মধ্যে বিভক্তির খবর ভিত্তিহীন: জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন

আপডেট সময় : ০৬:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬