ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে এক যুগেও সাফল্য নেই, মারা গেছে শতাধিক শাবক

বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি ইকোপার্কের কুমির প্রজনন কেন্দ্রটি দীর্ঘ ১৩ বছরেও সফলতার মুখ দেখতে পারেনি। কেন্দ্রটিতে নিয়মিত কুমির ডিম দিলেও অব্যবস্থাপনার কারণে কোনো শাবকই টিকে থাকছে না। গত এক যুগে শতাধিক শাবকের জন্ম হলেও দক্ষ জনবল ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সবগুলোই মারা গেছে। নিয়ম অনুযায়ী ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর সেগুলোকে আলাদা করার কথা থাকলেও তা না করায় বড় কুমিরের আক্রমণে শাবকগুলোর মৃত্যু হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা বন বিভাগের এই অবহেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, যথাযথ তদারকি ও আধুনিক সুযোগ-সুবিধার অভাবে একটি সম্ভাবনাময় প্রকল্প ধ্বংসের পথে। বন বিভাগ জনবল সংকটের কথা স্বীকার করলেও স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে এই প্রজনন কেন্দ্রটি তার মূল উদ্দেশ্য হারাবে এবং পর্যটন সম্ভাবনাও নষ্ট হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে এক যুগেও সাফল্য নেই, মারা গেছে শতাধিক শাবক

আপডেট সময় : ০৬:৫৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬