ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক: পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে হস্তান্তর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে দুই গরুসহ শ্রী স্বদেব বর্মন (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সোমবার সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আটক স্বদেব ভারতের কোচবিহার জেলার ফুল কাটাবাড়ি এলাকার শ্রী হরেন্দ্রনাথ বর্মনের ছেলে।

আটক ভারতীয় নাগরিক জানান, সীমান্তের কাঁটাতারের বাইরে জিরো লাইনের ৮২৮/৮২৯ মেইন পিলারের কাছে তাদের পৈতৃক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চাষাবাদ করে আসছেন। সোমবারও গরু নিয়ে নিজের জমিতে কাজ করতে আসেন তিনি। কাজ শেষে ফেরার পথে স্থানীয় কিছু যুবক তাকে আটক করে সীমান্তের ভেতরে নিয়ে আসে। বিএসএফ কর্তৃক এক বাংলাদেশি যুবককে গুলি করার ঘটনার প্রতিবাদ হিসেবে তাকে আটক করা হয়েছিল বলে জানা গেছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আটক ভারতীয় নাগরিককে তার দুটি গরুসহ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাংলাদেশি যুবককে গুলি করে আহত করার ঘটনায় বিএসএফের পক্ষ থেকে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক: পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে হস্তান্তর

আপডেট সময় : ০৫:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬