ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শিক্ষকদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা শিক্ষামন্ত্রীর

দীর্ঘ ১৭ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, চলতি বছর থেকেই শিক্ষকদের উৎসব ভাতা ১০ শতাংশ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহা থেকেই এই নতুন সুবিধা কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং জীবনযাত্রার মানোন্নয়নের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি চূড়ান্ত বাস্তবায়নের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

একই দিনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো সংস্কারের ইঙ্গিত দিয়েছেন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, শিক্ষকদের বর্তমান পে-স্কেল ও বেতন বৈষম্য দূর করতে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

শিক্ষকদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৫:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬