ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই, সশরীরে পাঠদান চলবে: প্রতিমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের মধ্যেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা অনলাইন শিক্ষা কার্যক্রমে ফেরার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে সশরীরে উপস্থিত থেকে শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যাওয়ার পক্ষেই মন্ত্রণালয় অবস্থান করছে।

সোমবার রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, স্কুল বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখাই সরকারের মূল লক্ষ্য। আগামী জুন-জুলাই নাগাদ শিক্ষা ক্ষেত্রে কিছু যুগোপকারী পদক্ষেপ নেওয়া হবে, যার প্রস্তুতি যাচাই করতেই এই ঝটিকা পরিদর্শন।

তিনি আরও জানান, শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব একটা কার্যকর হয় না বিধায় সশরীরে পাঠদানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বক্তব্যে দুটি বিষয় দৃষ্টিকটু লেগেছে: নাগরিক পার্টির নেতা

প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই, সশরীরে পাঠদান চলবে: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬