দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতি রেখে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সোচ্চার হয়েছেন সরকারি কর্মচারীরা। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার আহ্বান জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই স্মারকলিপি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছেন। নিত্যপণ্যের দাম, শিক্ষা ও চিকিৎসা ব্যয় কয়েক গুণ বাড়লেও বেতন না বাড়ায় অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। কর্মচারীদের মানবেতর জীবন থেকে বাঁচাতে এবং জীবনযাত্রার মান বজায় রাখতে দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে।
রিপোর্টারের নাম 






















