ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনন বৃদ্ধিতে বঙ্গোপসাগরে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই তথ্য জানান।

মন্ত্রী জানান, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের ২০টি জেলায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। এই সময়ে জাটকা আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও উল্লেখ করেন যে, আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা রক্ষায় বিশেষ নজরদারি চলবে। এছাড়া আসন্ন বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় : ০২:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬