ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এপ্রিলের প্রথম চারদিনে রেমিট্যান্স আয় ছাড়াল চার হাজার কোটি টাকা

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম চারদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত বছরের এপ্রিল মাসের একই সময়ে প্রবাসী আয় এসেছিল মাত্র ছয় কোটি ৫০ লাখ ডলার। এ হিসাবে, এবার প্রবাসী আয় বেড়েছে প্রায় ৪২৫ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল দুই হাজার ১৮৫ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

এপ্রিলের প্রথম চারদিনে রেমিট্যান্স আয় ছাড়াল চার হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৮:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬