ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর রূপ: ছবি পাঠালেন আর্টেমিস-২ এর নভোচারীরা

পৃথিবী থেকে চাঁদের পথে পাড়ি জমানো আর্টেমিস-২ মিশনের নভোচারীরা মহাকাশযানের জানালা দিয়ে আমাদের গ্রহের কিছু অসাধারণ ছবি তুলেছেন। বর্তমানে অরিয়ন ক্যাপসুলটি পৃথিবী থেকে প্রায় ২ লাখ ১৯ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। শুক্রবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই বিরল ছবিগুলো প্রকাশ্যে এনেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

নাসার প্রকাশিত ছবিগুলোতে নীল গ্রহের বিভিন্ন রূপ ফুটে উঠেছে। কোনোটিতে দেখা যাচ্ছে সাগরের ওপর সাদা মেঘের বিশাল আচ্ছাদন, আবার কোনোটিতে মহাকাশের নিকষ কালো অন্ধকারের মাঝে পৃথিবীর এক খণ্ড আলোকোজ্জ্বল দৃশ্য। এই ছবিগুলো তুলেছেন মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান। নাসা জানিয়েছে, মিশনের সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নভোচারীরা সুস্থ আছেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের পর এই প্রথম মানুষ নিয়ে চাঁদের অভিমুখে কোনো অভিযান পরিচালিত হচ্ছে। তিন মার্কিন ও এক কানাডীয় নভোচারী এই মিশনে অংশ নিয়েছেন। যদিও তারা চাঁদের মাটিতে অবতরণ করবেন না, তবে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে তারা আবার পৃথিবীতে ফিরে আসবেন। আগামী ১০ এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণের মাধ্যমে ১০ দিনের এই ঐতিহাসিক যাত্রার সমাপ্তি ঘটবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনরায় সরকারি ছুটি ঘোষিত হলো ৭ নভেম্বর: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর রূপ: ছবি পাঠালেন আর্টেমিস-২ এর নভোচারীরা

আপডেট সময় : ১১:০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬