বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে, এপ্রিল ও মে মাসের জন্য জ্বালানি তেলের পূর্ণ মজুত রয়েছে। শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে জুন মাসের চাহিদা মেটানোর লক্ষ্যে জ্বালানির পর্যাপ্ত মজুত নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন যে, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে।
সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহও বাড়ানো হচ্ছে।
রিপোর্টারের নাম 
























