ঐতিহাসিক ৭ নভেম্বরকে আবারও ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই দিনটিকে ‘ক-শ্রেণি’ ভুক্ত দিবস হিসেবে তালিকাভুক্ত করে পুনরায় সাধারণ ছুটি পুনর্বহাল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, গত ১৬ বছর এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত না হলেও এখন থেকে তা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে অনন্য ইতিহাস রচিত হয়েছিল, সেই চেতনাকে সমুন্নত রাখতেই এই রাষ্ট্রীয় স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ দেড় যুগ পর এই দিবসটির মর্যাদা ফিরে পাওয়ায় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























