ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মার্কিন পণ্যে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ওমানের সাবেক কর্মকর্তার

ওমানের শুরা পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক বিন সেলিম আল-সিয়াবি মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ‘বিশ্বাসঘাতকতা’ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিরোধ নিষ্পত্তি এবং সকলের জন্য স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘতকতার অভিযোগ উঠেছে।’ তিনি আরও বলেন, ‘নির্দোষ মানুষের বিরুদ্ধে প্রকাশ্য, ঘৃণ্য এবং অন্যায় আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যাদের একমাত্র অপরাধ হলো একটি মর্যাদাপূর্ণ, সম্মানজনক এবং শান্তিপূর্ণ জীবনের প্রতি তাদের ভালোবাসা!’

তিনি মনে করেন, ‘এখন সকল মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনেক জোরালো কারণ রয়েছে!’ উল্লেখ্য, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আলোচনার সময় ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনরায় সরকারি ছুটি ঘোষিত হলো ৭ নভেম্বর: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

মার্কিন পণ্যে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ওমানের সাবেক কর্মকর্তার

আপডেট সময় : ১০:৫৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬