ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুত রাখার অভিযোগে আরএন ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবির এই জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আরএন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ প্রায় ১০০ লিটার পেট্রোল জারকিনে ভরে টয়লেটে মজুত করে রেখেছিল। এই খবর পেয়ে উপজেলা প্রশাসন শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পাম্পের টয়লেট থেকে পেট্রোলবোঝাই ১০টি জারকিন উদ্ধার করে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাম্প মালিক রেজওয়ানুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রেজওয়ানুল হক উপজেলার সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবেও কর্মরত আছেন।

সহকারী কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবির জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে পাম্প মালিককে জরিমানা করা হয়েছে। জ্বালানি তেলের মজুতদারি রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের পর প্রতিরক্ষা ও প্রযুক্তিতে আরও শক্তিশালী হয়েছে ইরান: মোহাম্মদ রেজা আরেফ

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬