নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি উপস্থিত হন।
আদালত সূত্রে জানা গেছে, আইভীর শারীরিক অবস্থা বিবেচনা করে এবং মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তার আইনজীবীদের মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন বিচারক। এর আগে ২০২৫ সালের মে মাসে শহরের দেওভোগ এলাকার নিজস্ব বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তারের সময় আইভীর সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের দীর্ঘ সময় ধরে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতেই নারায়ণগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করা হয়, যেখানে আইভীকেও অন্যতম আসামি করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























