ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গণহত্যার সমর্থনকারী সাংস্কৃতিক কর্মীদের তদন্ত ও বহিষ্কারের দাবি এসডিএফের

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যা এবং ফ্যাসিবাদী দমন-পীড়নের পক্ষে অবস্থান গ্রহণকারী চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, শিল্প ও সংস্কৃতি হলো মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম মাধ্যম। যারা মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শিল্পী সমিতি ও বিএফডিসি থেকে আজীবন নিষিদ্ধ করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসডিএফ মনে করে, পেশাগত নৈতিকতা এবং সাংস্কৃতিক দায়বদ্ধতা রক্ষায় শিল্পী সমিতির একটি স্পষ্ট ও কঠোর অবস্থান নেওয়া জরুরি। ভবিষ্যতে এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে শিল্পীদের সম্পৃক্ততা রোধে একটি স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবিও জানিয়েছে সংগঠনটি। স্মারকলিপি প্রদানকালে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ ডিএনসিসির

গণহত্যার সমর্থনকারী সাংস্কৃতিক কর্মীদের তদন্ত ও বহিষ্কারের দাবি এসডিএফের

আপডেট সময় : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬