ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ব্যবসায়ীদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও নীতি সহায়তার দাবি

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিনিয়োগ পরিবেশ চাঙা করা এবং শিল্প খাতের বিদ্যমান সংকট মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এই বৈঠকে ব্যবসায়ীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে সৃষ্ট চাপ মোকাবেলায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তা প্রদানের বিষয়টিও ব্যবসায়ীরা উত্থাপন করেন। এছাড়া, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন তারা, যাতে বিমানবন্দরের ঝামেলা ছাড়াই তারা সহজে বাংলাদেশে আসতে পারেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্সপ্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি ও বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বানও জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের বিভিন্ন সংকট সম্পর্কে জানতে চেয়েছেন এবং বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ব্যবসায়ীদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও নীতি সহায়তার দাবি

আপডেট সময় : ১১:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬