ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বিসিবির পরিচালনা পর্ষদ থেকে আরও এক পরিচালকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে এবার পদত্যাগ করেছেন ফাইয়াজুর রহমান মিতু। তিনি আজ বোর্ডসভায় যোগ দিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। এর আগে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন তিনি এবং ঢাকা লিগ আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

ফাইয়াজুর রহমান মিতু পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান না। তিনি সর্বশেষ বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছিলেন।

এর আগে, ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সালও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। তবে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখনো কারো পদত্যাগপত্র গ্রহণ করেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

বিসিবির পরিচালনা পর্ষদ থেকে আরও এক পরিচালকের পদত্যাগ

আপডেট সময় : ১১:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬