যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য ডিএস-১৬০ আবেদন ফরম পূরণে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজারনেম বা হ্যান্ডেল বাধ্যতামূলকভাবে ফর্মে উল্লেখ করতে হবে।
দূতাবাস সতর্ক করে বলেছে, ভিসা আবেদন ফরমে কোনো তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদান করা হলে তা আবেদন প্রত্যাখ্যানের কারণ হতে পারে। একই সঙ্গে, এই ধরনের অসততা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে সকল তথ্য নির্ভুল ও সত্য কি না, তা পুনরায় যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
রিপোর্টারের নাম 























