ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

রোববার থেকে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সূচি কার্যকর

সরকারি অফিসের সময়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকিং লেনদেনের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারবেন। আগে এই সময়সীমা ছিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্যাংকের দাপ্তরিক সময়কাল হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে লেনদেনের জন্য বিকেল ৩টার পর আর কোনো সুযোগ থাকবে না। যথারীতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো তাদের প্রয়োজন ও গুরুত্ব অনুযায়ী বিশেষ ব্যবস্থায় খোলা রাখা যাবে। মূলত দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে ব্যাংকিং খাতে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য

রোববার থেকে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সূচি কার্যকর

আপডেট সময় : ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬