ভোলার দৌলতখানে প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুত করা ৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাছঘাট এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে এ জ্বালানি তেল উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন।
জানা গেছে, দোকানের মালিক মিজানুর রহমান মজুত করা জ্বালানি তেলের কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি ড্রামে রাখা ডিজেল জব্দ করার পাশাপাশি আইন অমান্য করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, জ্বালানি তেলের বর্তমান সংকট মোকাবিলায় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























