ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

তীব্র গরমে পুড়ছে দেশ: ৪২ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

চৈত্রের তীব্র দাবদাহে সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার থেকে তাপপ্রবাহের পরিধি আরও বাড়তে পারে। বিশেষ করে খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মাসে দেশে দুই থেকে চারটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এসময় পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চলমান তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি দিতে পারে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও ভ্যাপসা গরমে নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। গত শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস সতর্ক করেছে যে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে এবং দেশের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের বিস্তার ঘটতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

তীব্র গরমে পুড়ছে দেশ: ৪২ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

আপডেট সময় : ০১:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬