ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পিরোজপুরে সুপেয় পানির তীব্র সংকট, দুর্ভোগে ২ লাখ পৌরবাসী

পিরোজপুর পৌরসভায় দীর্ঘদিন ধরে চলা সুপেয় পানির সংকট বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রায় দুই লাখ বাসিন্দার এই শহরে চাহিদার তুলনায় পানির সরবরাহ অত্যন্ত অপ্রতুল হওয়ায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে গ্রীষ্মের এই তীব্র গরমে পানির অভাবে দৈনন্দিন কাজকর্মে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে।

জানা গেছে, ৪৩ বছর আগে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি বর্তমান জনসংখ্যার চাহিদা মেটাতে পারছে না। প্রতি ঘণ্টায় ৯ লাখ লিটার পানির চাহিদার বিপরীতে মাত্র ৩ লাখ লিটার পানি শোধন করা সম্ভব হচ্ছে। এছাড়া বলেশ্বর নদী ও শোধনাগারের পুকুর শুকিয়ে যাওয়ায় উৎপাদন আরও ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় গ্রাহকরা নিয়মিত বিল দিলেও দিনে আধা ঘণ্টাও পানি পাচ্ছেন না। এই সংকটের কারণে ভাড়াটিয়ারা বাসা ছেড়ে চলে যাওয়ায় বাড়ির মালিকরাও বিপাকে পড়েছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

পিরোজপুরে সুপেয় পানির তীব্র সংকট, দুর্ভোগে ২ লাখ পৌরবাসী

আপডেট সময় : ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬