ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান সমাজ কল্যাণমন্ত্রীর

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কোনো প্রকার আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। কোনো সমস্যা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী তা দেখবে। তিনি আরও বলেন, প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্মীয় কাজে কেউ কাউকে বাধা দিতে পারবে না।

শুক্রবার রাত ৮টায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের আলদাদপুর (প্রামাণিক পাড়া) গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি গজেন চন্দ্র বর্মন, জয়পুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শওকত আলী মহব্বত এবং কুশদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল আজিম আনু। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, ওসি মিন্টু দে সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান সমাজ কল্যাণমন্ত্রীর

আপডেট সময় : ১১:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬