ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুনসুরাবাদ, খাপুরা ও সিংগারিয়া গ্রামের তরুণদের মধ্যে ফুটবল খেলার আয়োজনকে কেন্দ্র করে মাইকিংয়ের সময় কথা কাটাকাটি থেকে হাতাহাতির সূত্রপাত হয়। এর জের ধরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং ভাঙ্গা-মাওয়া-খুলনা মহাসড়কের একটি অংশে তীব্র যানজট দেখা দেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় খাপুরা ও মাঝিকান্দা গ্রামের কিছু লোক মুনসুরাবাদ বাজারের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় বাজার বণিক সমিতির সভাপতি জিন্না মাতুব্বরসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ: পিএসএল ও ম্যানইউ-লিডসের মহারণ

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ১০:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬