মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদকে দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ঐনয়ন এমপি এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় যে, দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো প্রকার অনৈতিক বা আদর্শ পরিপন্থী কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোমান আহমেদের একটি কল রেকডিং ফাঁস হয়েছে, যেখানে যুবদল ও স্থানীয় এমপিকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরেই এই বহিষ্কারাদেশ জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























