ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

খিলগাঁওয়ে মর্মান্তিক ঘটনা: সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার দুপুরে সংঘটিত এই ঘটনাটি এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে ৪টার মধ্যে যেকোনো সময় তারাবাঁধ এলাকার আব্দুল হামিদের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে ঘর ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়ে একজনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে কৌশলে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, নার্গিস বেগম ঝুলন্ত অবস্থায় রয়েছেন এবং তার শিশু সন্তান মাহিমের মৃতদেহ পাশের বিছানায় পড়ে আছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মা ও সন্তানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে হতাশাগ্রস্ত হয়ে নার্গিস বেগম এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। নার্গিস বেগমের স্বামী সাবু মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সিএনজি অটো রিকশাচালক হিসেবে কর্মরত আছেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

খিলগাঁওয়ে মর্মান্তিক ঘটনা: সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

আপডেট সময় : ০৯:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬