ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়বে, মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে ফিরে এসে আটকে পড়া বহু প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ প্রয়োজনে বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একইসঙ্গে অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইনে সংঘাতে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, ইতিমধ্যেই প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে এবং যে সব দেশে আরও মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হবে, সেখানে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসী কর্মীদের নিরাপত্তা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, প্রবাসীরা যেন নিরাপদে দেশে ফিরতে পারেন এবং অন্যান্য দেশে নিরাপদে অবস্থান করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত ছয়জনের মরদেহের মধ্যে তিনটি দেশে আনা সম্ভব হয়েছে। বাকিদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে।

অবৈধ পথে বিদেশে যাওয়া প্রবাসীদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অবৈধভাবে মানবপাচারের কারণে অনেকে প্রাণ হারাচ্ছেন এবং বিভিন্ন দেশে আটকা পড়ছেন। এসব আটকা পড়া কর্মীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একইসাথে, মানবপাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: মাদকদ্রব্য অধিদপ্তরের কনস্টেবল বিপাকে

মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়বে, মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপডেট সময় : ০৯:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬