ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ: অপসাংবাদিকতা রোধে সতর্ক থাকার আহ্বান

মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।

জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. নাজমুল হোসন, প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমেদ, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশের সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক এ কে অলকসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা।

এর আগে অনানুষ্ঠানিকভাবে সিলেট বিভাগের সুনামগঞ্জের একজন, সিলেটের পাঁচজন এবং মৌলভীবাজারের ১০ জন সাংবাদিককে সরকারের অনুদানের চেক দেওয়া হয়। মোহাম্মদ বাছির জামাল বলেন, ‘এটা অনুদান না বলে সরকারের কাছ থেকে সাংবাদিকদের সহযোগিতা বলতে পারেন।’ তিনি আরও বলেন, ‘খেয়াল রাখতে হবে, কোনো অপসাংবাদিক যেন এই সুবিধা নিতে না পারে।’ তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন অভিযানকে সামরিক জয়ের ‘শেষ সুযোগ’ মনে করছেন নেতানিয়াহু

মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ: অপসাংবাদিকতা রোধে সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় : ০৪:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬