ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে প্রতিটি কোর্সের মোট নম্বরের ৮০ শতাংশ চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষার জন্য এবং বাকি ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নের জন্য বরাদ্দ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পরিবর্তন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই তত্ত্বীয় কোর্সের প্রশ্নপত্রের ধরন ও মূল্যায়ন কাঠামোতে কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী, ৪ ক্রেডিটের কোর্সে মোট ১২টি প্রশ্ন থাকবে, যার মধ্যে ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে; এর জন্য মোট নম্বর থাকবে ৮০ এবং সময় হবে ৪ ঘণ্টা। ৩ ক্রেডিটের কোর্সে ৯টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে; এতে মোট নম্বর থাকবে ৬০ এবং সময় হবে ৩ ঘণ্টা। একইভাবে, ২ ক্রেডিটের কোর্সে ৬টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার মোট নম্বর ৪০ এবং সময় ২ ঘণ্টা। প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্ন (যেমন: ক, খ, গ) রাখা যাবে।

প্রতিটি তত্ত্বীয় কোর্সের মোট নম্বরের ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নের জন্য রাখা হয়েছে।

এই ধারাবাহিক মূল্যায়নের নম্বরটি কীভাবে ভাগ করা হবে, তাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। যেমন: ৪ ক্রেডিটের কোর্সের জন্য মোট ২০ নম্বরের মধ্যে— অ্যাসাইনমেন্ট ও কুইজে ৫, ক্লাস উপস্থিতিতে ৫ এবং ইন-কোর্স পরীক্ষায় (দুটি ইন-কোর্সের গড়) ১০ নম্বর থাকবে। ৩ ক্রেডিটের কোর্সের জন্য মোট ১৫ নম্বরের মধ্যে— অ্যাসাইনমেন্ট ও কুইজে ৪, ক্লাস উপস্থিতিতে ৩ এবং ইন-কোর্সে ৮ নম্বর থাকবে। আর ২ ক্রেডিটের কোর্সের জন্য মোট ১০ নম্বরের মধ্যে— অ্যাসাইনমেন্ট ও কুইজে ৩, ক্লাস উপস্থিতিতে ২ এবং ইন-কোর্সে ৫ নম্বর থাকবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে, ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল কোর্সের মূল্যায়ন আগের মতোই সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের আগেই ‘ফ্যামিলি কার্ড’ হাতে পাচ্ছেন সাধারণ মানুষ: এমপি জাহান্দার আলী মিয়ার আশাবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫